অধ্যায় ৫মঃ সমীকরণ ও সরল সমীকরণ | অনুশীলনী ৫ | ষষ্ঠ শ্রেণি

অধ্যায় ৫মঃ সমীকরণ ও সরল সমীকরণ | ৬ষ্ঠ শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Six (06) Math Book Solution | Chapter 05 : Equations and simple equations | Online Solution

অধ্যায় ৫মঃ সমীকরণ ও সরল সমীকরণ | অনুশীলনী ৫ : সমীকরণ ও সরল সমীকরণ

অধ্যায় ৫মঃ সমীকরণ ও সরল সমীকরণ | অনুশীলনী ৫ এর সকল প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে। ৬ষ্ঠ শ্রেণি সম্পূর্ণ গণিত বই সমাধান

৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ম অধ্যায় অনুশীলনী ৫ প্রশ্ন ও সমাধান

. x+3=8 সমীকরণটির চলকের মান নিচের কোনটি?

ক. 3   খ. 5   গ. 5   ঘ. 11
উত্তরঃ খ

. 4x=8 সমীকরণের মূল নিচের কোনটি?

ক. 2   খ. 4   গ. 8   ঘ. 32
উত্তরঃ ক

ম্যাকএর টাকা মেরির টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট 30 টাকা আছে। মেরির কত টাকা আছে?

ক. 30 টাকা   খ. 20 টাকা   গ. 15 টাকা   ঘ. 10 টাকা
উত্তরঃ ঘ

একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার?

ক. x-y     খ. 2(x-y)
গ. x+y    ঘ. 2(x+y)
উত্তরঃ ঘ

যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে x এর মান কোনটি?

ক. 3   খ. 4    গ. 6   ঘ. 8
উত্তরঃ ক

. x+3=9 সমীকরণটিতে

i. চলক একটি
ii. চলক এর সূচক 1
iii. চলকের মান 2

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii
গ. ii ও iii   ঘ. i, ii ও iii
উত্তরঃ ক

. a, b, c যে কোন সংখ্যা এবং a=b হলে

i. ac=bc
ii. a+c=b+c
iii. a-c=b-c

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii
গ. ii ও iii   ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ

নিচের তথ্যের আলোকে (  নং প্রশ্নের উত্তর দাওঃ

দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার চারগুণ।

বড় সংখ্যা  ছোট সংখ্যার অনুপাত কত?

ক. 1:2   খ. 1:4   গ. 2:1   ঘ. 4:1
উত্তরঃ ঘ

ছোট সংখ্যাটি কত?

ক. 6   খ. 10   গ. 27   ঘ. 40
উত্তরঃ খ

১০বিমল দোকান থেকে মোট 30 টাকায় একটি খাতা  একটি পেন্সিল কিনল। পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। নিচের তথ্যগুলো লক্ষ করঃ

i. খাতার দাম 3x টাকা
ii. প্রশ্নমতে, সমীকরণ x+2x=30
iii. খাতার দাম 20 টাকা হলে, পেন্সিলের দাম 10 টাকা।

উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সথ্য?

ক. i ও ii    খ. i ও iii
গ. ii ও iii   ঘ. i, ii ও iii
উত্তরঃ গ

১১দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24 তাহলে

(১) একটি সংখ্যা 8 হলে, অপর সংখ্যাটি নিচের কোনটি?

ক. 10   খ. 16   গ. 20   ঘ. 32
উত্তরঃ খ

(২) কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে?

ক. 6   খ. 9   গ. 12   ঘ. 18
উত্তরঃ খ

(৩) কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে?

ক. 8   খ. 12   গ. 16   ঘ. 20
উত্তরঃ গ

নিচের সমীকরণগুলো সমাধান কর (১২২৩):

১২. x+4=13

সমাধানঃ

x+4=13
বা, x+4-4=13-4  [উভয়পক্ষ থেকে 4 বিয়োগ করে]
বা, x=9

১৩. x+5=9

সমাধানঃ

x+5=9
বা, x+5-5=9-5 [উভয়পক্ষ থেকে 5 বিয়োগ করে]
বা, x=4

১৪. y+1=10

সমাধানঃ

y+1=10
বা, y+1-1=10-1 [উভয়পক্ষ থেকে 1 বিয়োগ করে]
বা, y=9

১৫. y-5=11

সমাধানঃ

y-5=11
বা, y-5+5=11+5 [উভয়পক্ষের সাথে 5 যোগ করে]
বা, y=16

১৬. z+3=15

সমাধানঃ

z+3=15
বা, z+3-3=15-3 [উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে]
বা, z=12

১৭. 3x=12

সমাধানঃ

3x=12
বা, 3x/3=12/3 [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা, x=4

১৮. 2x+1=9

সমাধানঃ

2x+1=9
বা, 2x+1-1=9-1 [উভয়পক্ষ থেকে 1 বিয়োগ করে]
বা, 2x=8
বা, 2x/2=8/2 [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, x=4

১৯. 4x-5=11

সমাধানঃ

4x-5=11
বা, 4x-5+5=11+5 [উভয়পক্ষের সাথে 5 যোগ করে]
বা, 4x=16
বা, 4x/4=16/4 [উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে]
বা, x=4

২০. 3x-5=17

সমাধানঃ

3x-5=17
বা, 3x-5+5=17+5 [উভয়পক্ষের সাথে 5 যোগ করে]
বা, 3x=22
বা, 3x/3=22/3 [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা, x=22/3

২১. 7x-2=x+16

সমাধানঃ

7x-2=x+16
বা, 7x-2+2=x+16+2 [উভয়পক্ষের সাথে 2 যোগ করে]
বা, 7x=x+18
বা, 7x-x=x+18-x [উভয়পক্ষ থেকে x বিয়োগ করে]
বা, 6x=18
বা, 6x/6=18/6 [উভয়পক্ষকে 6 দ্বারা ভাগ করে]
বা, x=3

২২. 3-x=14

সমাধানঃ

3-x=14
বা, 3-x-3=14-3[উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে]
বা, -x=11
বা, (-x)✕(-1)=11✕(-1) [উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করে]
বা, x=-11

২৩. 2x+9=3

সমাধানঃ

2x+9=3
বা, 2x+9-9=3-9 [উভয়পক্ষ থেকে 9 বিয়োগ করে]
বা, 2x=-6
বা, 2x/2=-6/2 [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, x=-3

সমীকরণ গঠন করে সমাধান করঃ (২৪৩৫)

২৪কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে?

সমাধানঃ

মনে করি, সংখ্যাটি  x
প্রশ্নমতে,
2x+6=14
বা, 2x=14-6
বা, 2x=8
বা, x=8/2
বা, x=4
∴ সংখ্যাটি 4

২৫কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে?

সমাধানঃ

মনে করি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x-5=11
বা, x=11+5
বা, x=16
∴ সংখ্যাটি 16

২৬কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে?

সমাধানঃ

মনে করি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
7x=21
বা, x=21/7
বা, x=3
∴ সংখ্যাটি 3

২৭কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে?

সমাধানঃ

মনে করি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
4x+3=23
বা, 4x=23-3
বা, 4x=20
বা, x=20/4
বা, x=5
∴ সংখ্যাটি 5

২৮কোনো সংখ্যার 5 গুণের সাথে  সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। সংখ্যাটি কত?

সমাধানঃ

মনে করি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
5x+3x=32
বা, 8x=32
বা, x=32/8
বা, x=4
∴ সংখ্যাটি 4

২৯কোন সংখ্যার চারগুণ থেকে  সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে?

সমাধানঃ

মনে করি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
4x-2x=24
বা, 2x=24
বা, x=24/2
বা, x=12
∴ সংখ্যাটি 12

৩০একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত?

সমাধানঃ

মনে করি, কলমটির দাম x টাকা
প্রশ্নমতে,
x-2=10
বা, x=10+2
বা, x=12
∴ কলমটির দাম 12 টাকা।

৩১কনিকার কাছে যতগুলো চকলেট আছেতার চারগুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে। কনিকার কতগুলো চকলেট আছে?

সমাধানঃ

মনে করি, কনিকার চকলেট আছে x টি
প্রশ্নমতে,
x+4x=25
বা, 5x=25
বা, x=25/5
বা, x=5
∴ কনিকার চকলেট আছে 5 টি

৩২দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলেসংখ্যা দুইটি নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি,
১ম জোড় সংখ্যা x
২য় জোড় সংখ্যা x+2
প্রশ্নমতে,
x+x+2=30
বা, 2x+2=30
বা, 2x=30-2
বা, 2x=28
বা, x=28/2
বা, x=14
∴১ম জোড় সংখ্যা 14
এবং, ২য় জোড় সংখ্যা 14+2=16

৩৩তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলেসংখ্যা তিনটি নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি,
১ম বিজোর সংখ্যা x
২য় বিজোড় সংখ্যা x+2
এবং ৩য় বিজোড় সংখ্যা x+2+2=x+4
প্রশ্নমতে,
x+x+2+x+4=27
বা, 3x+6=27
বা, 3x=27-6
বা, 3x=21
বা, x=21/3
বা, x=7
∴১ম বিজোর সংখ্যা 7
২য় বিজোড় সংখ্যা 7+2=9
এবং ৩য় বিজোড় সংখ্যা 7+4=11

৩৪একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি।

ক. বাগানটির প্রস্থ x মিটার হলে, এর পরিসীমা x এর মাধ্যমে লেখ।

খ. বাগানটির পরিসীমা 36 মিটার হলে, এর প্রস্থ কত?
গ. বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে, প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে?

সমাধানঃ

.
দেওয়া আছে, বাগানটির প্রস্থ x মিটার
∴এর দৈর্ঘ্য= x+2 মিটার
∴ বাগানটির পরিসীমা
= 2(দৈর্ঘয়+প্রস্থ)
=2(x+2+x) মিটার
=2(2x+2) মিটার
=4(x+1) মিটার।

.

বাগানটির পরিসীমা 36 মিটার
প্রশ্নমতে,
4(x+1)=36
বা, x+1=36/4
বা, x+1=9
বা, x=9-1
বা, x=8
বাগানটির প্রস্থ মিটার।

.

খ হতে পাই, বাগানটির প্রস্থ x=8 মিটার
বাগানটির দৈর্ঘ্য=x+2 মিটার=8+2 মিটার= 10 মিটার।
বাগানটির ক্ষেত্রফল
=দৈর্ঘ্য✕প্রস্থ
= 10✕8 বর্গমিটার
= 80 বর্গমিটার
বাগানটির 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা
∴বাগানটির 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320/80  টাকা=4 টাকা
∴প্রতি বর্গমিটার পরিষ্কারে খরচ হয় 4 টাকা।

৩৫তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24.

ক. সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে, অপর সংখ্যা দুইটি x এর মাধ্যমে লেখ।

খ. দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি বের কর।
গ. y একটি সংখ্যা যার দ্বিগুণ, প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 4 বেশি। y এর মান নির্ণয় কর।

সমাধানঃ

.
সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে,
অপর দুইটি সংখ্যা যথাক্রমে x+1, x+2

.

প্রশ্নমতে,
x+x+1+x+2=24
বা, 3x+3=24
বা, 3x=24-3
বা, 3x=21
বা, x=21/3
বা, x=7
∴ছোট সংখ্যাটি 7
∴অপর দুইটি সংখ্যা 7+1=8 এবং 7+2=9

.

y সংখ্যাটির দ্বিগুণ হলো 2y
খ হতে প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যা দুইটির যোগফল=7+9=16
প্রশ্নমতে,
2y=16+4
বা, 2y=20
বা, y=20/2
বা, y=10
∴y এর মান 10.

Scroll to Top