অধ্যায় ৯মঃ দশমিক ভগ্নাংশ (২) | চতুর্থ শ্রেণি

অধ্যায় ৯মঃ দশমিক ভগ্নাংশ | চতুর্থ শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Four(04) Math Book Solution | Chapter Eight (09) -Decimal Fraction

অধ্যায় ৯মঃ দশমিক ভগ্নাংশ,  অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোত্তর

চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ৯ দশমিক ভগ্নাংশ অনুশীলনী প্রশ্নোউত্তর সহ এই নবম অধ্যায়ের সংক্ষিপ্ত ও  সৃজনশীল প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া রয়েছে।

দশমিক ভগ্নাংশঅনুশীলনী-(২)

৯.৮ অনুশীলনী (২)

১. নিচের সংখ্যাগুলকে সংখ্যারেখায় প্রকাশ করঃ

০.৮৮,  ০.৮৮৯,  ০.৮৯৫,  ০.৮৯৯,  ০.৯১

সমাধানঃ

সংখ্যাগুলোকে সংখ্যারেখায় দেখানো হলোঃ- 

সমাধানঃ
 

২. নিচের সংখ্যাগুলো কতটি ০.০০১ দ্বারা গঠিত?

(১) ০.০৩১ (২) ০.২৯৬  (৩) ১.০৪৭  (৪) ১.০৩

সমাধানঃ

(১) ০.০৩১ সংখ্যাটিতে-
১টি ০.০০১=০.০০১
৩১টি ০.০০১=০.০৩১
অতএব, সংখ্যাটি ৩১টি ০.০৩১ দ্বারা গঠিত
(২) ০.২৯৬  সংখ্যাটিতে
৬টি ০.০০১=০.০০৬
৯৬টি ০.০০১=০.০৯৬
২৯৬টি ০.০০১=০.২৯৬
অতএব, সংখ্যাটিতে ২৯৬টি ০.০০১ দ্বারা গঠিত।
(৩) ১.০৪৭ সংখ্যাটিতে-
৭টি ০.০০১=০.০০৭
৪৭টি ০.০০১=০.০৪৭
১০৪৭টি ০.০০১=১.০৪৭
অতএব, সংখ্যাটি ১০৪৭টি ০.০০১ দারা গঠিত।
(৪) ১.০৩ সংখ্যাটিতে-
৩০টি ০.০০১=০.০৩০
১০৩০টি ০.০০১=১.০৩০
অতএব, সংখ্যাটি ১০৩০টি ০.০০১ দ্বারা গঠিত।

৩. নিচের সংখ্যাগুলকে ১০ দ্বারা গুণ এবং ভাগ করঃ

(১) ০.৬  (২) ০.৪৯  (৩) ১.১১  (৪) ৭.৩২

সমাধানঃ

(১) ০.৬ এর ১০ গুণ হলো
৬০টি ০.০১ এর ১০ গুণের সমান → ৬০টি ০.১→ ৬.০
০.৬ এর ১০ ভাগ হলো
৬০টি ০.০১ এর ১০ ভাগের সমান → ৬০টি ০.০০১ → ০.০৬
উত্তর : ৬.০; ০.০৬।
(২) ০.৪৯ এর ১০ গুণ হলো
৪৯টি ০.০১ এর ১০ গুণের সমান → ৪৯টি ০.১→ ৪.৯
০.৪৯ এর ১০ ভাগ হলো
৪৯টি ০.০১ এর ১০ ভাগের সমান→ ৪৯টি ০.০০১ → ০.০৪৯
উত্তর : ৪.৯; ০.০৪৯।
(৩) ১.১১ এর ১০ গুণ হলো
১১১টি ০.০১ এর ১০ গুণের সমান → ১১১টি ০.১→ ১১.১
১.১১ এর ১০ ভাগ হলো
১১১টি ০.০১ এর ১০ ভাগের সমান → ১১১টি ০.০০১ → ০.১১১
উত্তর : ১১.১; ০.১১১।
(৪) ৭.৩২ এর ১০ গুণ হলো
৭৩২টি ০.০১ এর ১০ গুণের সমান → ৭৩২টি ০.১→ ৭৩.২
৭.৩২ এর ১০ ভাগ হলো
৭৩২টি ০.০১ এর ১০ ভাগের সমান → ৭৩২টি ০.০০১ → ০.৭৩২
উত্তর : ৭৩.২; ০.৭৩২।

বিকল্পঃ

(১) ০.৬ 
০.৬x১০=৬
০.৬÷১০=০.০৬
(২) ০.৪৯
০.৪৯x১০=৪.৯
০.৪৯÷১০=০.০৪৯
(৩) ১.১১ 
১.১১x১০=১১.১
১.১১÷১০=০.১১১
(৪) ৭.৩২
৭.৩২x১০=৭৩.২০
৭.৩২÷১০=০.৭৩২

৪. উপরে নিচে হিসাব করঃ

সমাধানঃ

 (১)       (২)          (৩)       (৪)
  ৩.৫৭    ৪.৩৮       ৬.২৫   ০.৮২
+১.২৪  +৩.৭০     +১.৫৫ +২.৩৯
   ৭.৮১   ৮.০৮       ৭.৮০   ৩.২১ 
(৫)         (৬)       (৭)       (৮)
৩.০৭৯    ৫.৩৮     ৮.৬৫    ৭.২০
+০.৯২১  -২.১৯    -০.৭০   -৫.৩৭
৪.০০০     ৩.১৯      ৭.৯৫   ১.৮৩
(৯)       (১০)
৯.০০     ১.৪৬৭
-০.৪২    -০.৩৯৭
৮.৫৮      ১.০৭০

৫. নিচের ভগ্নাংশগুলোকে দশমিক এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করঃ

(১) ৩/২৫ (২) ১৭/৫০ (৩) ৩/৪ (৪) ০.৬ (৫) ০.২৫ (৬) ০.০৭৫

সমাধানঃ

(১) ৩/২৫=১২/১০০=০.১২
(২) ১৭/৫০=৩৪/১০০=০.৩৪
(৩) ৩/৪=৭৫/১০০=০.৭৫
(৪) ০.৬=৬/১০=৩/৫

৬. গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮৭ ডিগ্রি সেলসিয়াস। এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত?

সমাধানঃ

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা    ৩২.৫৫ ডিগ্রি সে.
আজকের      “            “       (-)   ২৮.৮৭   “
দুই দিনের তাপমাত্রার পার্থক্য     ৩.৬৮  “

৭. তোমার কাছে নিচের ৪টি কার্ড রয়েছে। এগুলোকে ডান পাশের নির্দেশ অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করঃ

কার্ডঃ ১  ৩  ৫  ০  নির্দেশঃ ⬜. ⬜ ⬜ ⬜
(১) সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পার?
(২) সর্বনিন্ন কোন সংখ্যাটি তৈরি করতে পার?

সমাধানঃ

(১)
প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সংখ্যাটি ৫.৩০১

সর্বোচ্চ সংখ্যা :

উত্তর : ৫.৩১০


(২)
প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সর্বনিম্ন সংখ্যাটি ০.১৩৫

সর্বনিম্ন সংখ্যা :


তুর্থ শ্রেণির গণিত ৯ অধ্যায় ৯.২ অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১. শতাংশ কী?
উত্তর : দশমাংশের ডানপাশের স্থানটিকে শতাংশ বলে।
২. শতাংশ স্থান কীরূপে প্রকাশ হয়?
উত্তর : ১/১০০ ।
৩. সহস্রাংশ কী?
উত্তর : দশমিকের শতাংশের ডানপাশের স্থানটিকে সহস্রাংশ ১/১০০০ স্থান বলে।
৪. একক স্থান থেকে ডান দিকে স্থানগুলোর মান কতগুণ হিসেবে কমে?
উত্তর : ১/১০ গুণ হিসেবে কমে।
৫. একক স্থান থেকে বাম দিকে স্থানগুলোর মান কতগুণ হিসেবে বাড়ে?
উত্তর : ১০ গুণ হিসেবে বাড়ে।
৬. ৭/১০ বলতে কী বুঝ?
উত্তর : ০.১ এর ৭ গুণ।
৭. ৬.৮৭ কে কথায় লেখ।
উত্তর : ছয় দশমিক আট সাত।
৮. ৯.০৩৫ সংখ্যাটির সহস্রাংশের মান লেখ।
উত্তর : ৫ সহস্রাংশ।
৯. শতাংশের অপর নাম লেখ।
উত্তর : ১/১০০ স্থান।
১০. সহস্রাংশের অপর নাম লেখ।
উত্তর : ১/১০০০ স্থান।
১১.
সংখ্যারেখার ক ও খ স্থানের মানগুলো লেখ।
উত্তর : ক স্থানের মান ৬.২৩ এবং খ স্থানের মান ৬.৩৫।
১২. একশত পঁচিশ সংখ্যাটির ০.০০১ দ্বারা গঠিত সংখ্যাটি লেখ।
উত্তর : গঠিত সংখ্যাটি ১২৫ × ০.০০১ = ০.১২৫।
১৩. ০.৬৫ এর লঘিষ্ঠ রূপটি লেখ।
উত্তর : ০.৬৫ = ৬৫/১০০ = ১৩/২০ ।
১৪. ৫৫/১০০ সংখ্যাটির লঘিষ্ঠ রূপ লেখ।
উত্তর : ৫৫/১০০ এর লঘিষ্ঠ রূপ ১১/২০ ।
১৫. ৭.৩৫ কে ১০ দ্বারা ভাগ করে ভাগফল বের কর।
উত্তর : ৭.৩৫  ১০ = ৭৩৫ × ০.০০১ = ০.৭৩৫।
১৬. তনুর নিকট ৭.৭৫ টাকা এবং মিনুর নিকট ৬.৮৫ টাকা আছে। দুইজনের একত্রে কত টাকা আছে।
উত্তর : ৭.৭৫ + ৬.৮৫ টাকা = ১৪.৬ টাকা।
১৭. অনুর নিকট ৮.৩৫ টাকা আছে এবং ঝিনুকের নিকট ৩.৬৫ টাকা আছে। অণুর নিকট ঝিনুকের চেয়ে কত টাকা বেশি আছে?
উত্তর : ৮.৩৫ – ৩.৬৫ = ৪.৭ টাকা।

৪র্থ শ্রেণির গণিত ৯ অধ্যায় ৯.২ অনুশীলনী কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর (যোগ্যতাভিত্তিক)

১। নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
৩.৫৭ ও ১.২৪ দুইটি সংখ্যা হলোÑ
(ক) সংখ্যা দুইটির প্রত্যেকটি কতটি ০.০১ দ্বারা গঠিত? ২
(খ) প্রথম সংখ্যাকে ১০ দ্বারা গুণ ও দ্বিতীয় সংখ্যাকে ১০ দ্বারা ভাগ কর। ২
(গ) সংখ্যা দুইটির যোগফল বের কর। ২
(ঘ) প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি? ২

২। নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(ক) খালি ঘরের মান দুইটি লেখ। ২
(খ) ৬.১ ও ৬.৪ যোগফল কয়টি ০.১ দ্বারা গঠিত? ২
(গ) ৬.৪ ও ৬.৫ সংখ্যা দুইটির পূর্ণ সংখ্যা সরিয়ে প্রাপ্ত দশমিক দুইটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর। ২
(ঘ) ৬.২ ও ৬.৪ সংখ্যা দুইটির পূর্ণসংখ্যা সরিয়ে প্রাপ্ত দশমিকের সাধারণ ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ দেখাও। ২

Scroll to Top