অধ্যায় ৩য়ঃ পূর্ণসংখ্যা | ৬ষ্ঠ শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Six (06) Math Book Solution | Chapter 03 : Integer Number | Online Solution
অধ্যায় ৩য়ঃ পূর্ণসংখ্যা | অনুশীলনী ৩.২ : সংখ্যারেখায় পূর্ণসংখ্যার যোগ
অধ্যায় ৩য়ঃ পূর্ণসংখ্যা | অনুশীলনী ৩.২ এর সকল প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে। ৬ষ্ঠ শ্রেণি সম্পূর্ণ গণিত বই সমাধান
৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায় অনুশীলনী ৩.২ প্রশ্ন ও সমাধান
১. সংখ্যারেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করঃ
(ক) 9+(-6)
সমাধানঃ
প্রথমে একটি সংখ্যারেখা আঁকি।
—————————→
ᗛ I I I I I I 🅘 I I I I I I I ᗚ -3 -2 -1 0 1 2 3 4 5 6 7 8 9 10
←—————–
সংখ্যারেখার 0 বিন্দু থেকে ডানদিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। তারপর 9 বিন্দুর বামদিকে 6 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই।
তাহলে 9 ও -6 এর যোগফল হবে=9+(-6)=9-6=3
(খ) 5+(-11)
সমাধানঃ
প্রথমে একটি সংখ্যারেখা আঁকি।
←——————- ———–→
ᗛ I I 🅘 I I I I I I I I I I I ᗚ -8 -7 -6 -5 -4 -3 -2-1 0 1 2 3 4 5
←———————
সংখ্যারেখার 0 বিন্দু থেকে ডানদিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। তারপর 5 বিন্দুর বামদিকে 11 ধাপ অতিক্রম করি এবং -6 বিন্দুতে পৌঁছাই।
তাহলে 9 ও -6 এর যোগফল হবে=5+(-11)=-6
(গ) (-1)+(-7)
সমাধানঃ
প্রথমে একটি সংখ্যারেখা আঁকি।
←
ᗛ I I 🅘 I I I I I I I I I I I ᗚ -8 -7 -6 -5 -4 -3 -2-1 0 1 2 3 4 5
←————————
←————————
সংখ্যারেখার 0 বিন্দু থেকে বামদিকে প্রথমে 1 ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। তারপর -1 বিন্দুর বামদিকে 7 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই।
তাহলে -1 ও -7 এর যোগফল হবে=(-1)+(-7)=-8
(ঘ) (-5)+10
সমাধানঃ
প্রথমে একটি সংখ্যারেখা আঁকি।
←————- ———–→
ᗛ I I I I I I I I I I I I I 🅘 ᗚ -8 -7 -6 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5
———————————→
সংখ্যারেখার 0 বিন্দু থেকে বামদিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই। তারপর -5 বিন্দুর ডানদিকে 10 ধাপ অতিক্রম করি এবং 5 বিন্দুতে পৌঁছাই।
তাহলে -5 ও 10 এর যোগফল হবে=(-5)+10=5
২. সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করঃ
(ক) 11+(-7)
সমাধানঃ
11+(-7)
=11-7
=4
(খ) (-13)+(+18)
সমাধানঃ
(-13)+(+18)
=-13+18
=5
(গ) (-10)+(+19)
সমাধানঃ
(-10)+(+19)
=-10+19
=9
(ঘ) (-1)+(-2)+(-3)
সমাধানঃ
(-1)+(-2)+(-3)
=-1-2-3
=-6
(ঙ) (-2)+8+(-4)
সমাধানঃ
(-2)+8+(-4)
=8+(-2)+(-4)
=8+(-6)
=8-6
=2
৩. যোগ করঃ
(ক) 137 এবং -35
সমাধানঃ
137+(-35)
=137-35
=102
(খ) -52 এবং 52
সমাধানঃ
(-52)+52
=-52+52
=0
(গ) -31, 39 এবং 19
সমাধানঃ
(-31)+39+19
=(-31)+58
=58-31
=27
(ঘ) -50, -200 এবং 300
সমাধানঃ
(-50)+(-200)+300
=(-250)+300
=300-250
=50
৪. যোগফল নির্ণয় করঃ
(ক) (-7)+(-9)+4+16
সমাধানঃ
(-7)+(-9)+4+16
=(-16)+20
=20-16
=4
(খ) 37+(-2)+(-65)+(-8)
সমাধানঃ
37+(-2)+(-65)+(-8)
=37+(-75)
=37-75
=-38


