Class 7 math book Online Solution Bangladesh (BD)

৭ম অধ্যায়ঃ সরল সমীকরণ | অনুশীলনী ৭.২ | সপ্তম শ্রেণি

৭ম অধ্যায়ঃ সরল সমীকরণ | ৭ম শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Seven (07) Math Book Solution | Chapter 07 : Simple Equation

৭ম অধ্যায়ঃ সরল সমীকরণ | অনুশীলনী ৭.২: সমীকরণ গঠন করে সমাধান

৭ম অধ্যায়ঃ সরল সমীকরণ | অনুশীলনী ৭.২ এর সকল প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে। ৭ম শ্রেণি সম্পূর্ণ গণিত বই সমাধান

৭ম শ্রেণির গণিত ৭ম অধ্যায় অনুশীলনী ৭.২ প্রশ্ন ও সমাধান

নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করঃ

১. কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে?

সমাধানঃ

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x✕2+5=25
বা, 2x+5=25
বা, 2x=25-5
বা, 2x=20
বা, x=20/2
বা, x=10
∴নির্ণেয় সংখ্যাটি 10

২. কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে?

সমাধানঃ

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x-27=-21
বা, x=-21+27
বা, x=6
∴নির্ণেয় সংখ্যাটি 6

৩. কোন সংখ্যার এক-তৃতীয়াংশ 4 এর সমান হবে?

সমাধানঃ

ধরি, সংখ্যাটি x
তাহলে, সংখ্যাটির এক-তৃতীয়াংশ 1/3✕x=x/3
প্রশ্নমতে,
x/3=4
বা, x=4✕3
বা, x=12
∴নির্ণেয় সংখ্যাটি 12

৪. কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে?

সমাধানঃ

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
(x-5)✕5=20
বা, 5x-25=20
বা, 5x=20+25
বা, 5x=45
বা, x=45/5
বা, x=9
∴নির্ণেয় সংখ্যাটি 9

৫. কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক-তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল 6 হবে?

সমাধানঃ

ধরি, সংখ্যাটি  x
তাহলে, সংখ্যাটির অর্ধেক ½✕x=x/2
এবং এক-তৃতীয়াংশ 1/3✕x=x/3
প্রশ্নমতে,
x/2-x/3=6
বা, (3x-2x)/6=6
বা, (3x-2x)=36
বা, x=36
∴নির্ণেয় সংখ্যাটি 36

৬. তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে, সংখ্যা তিনটি বের কর।

সমাধানঃ

ধরি, ১ম সংখ্যাটি x
তাহলে, ২য় সংখ্যা x+1
এবং ৩য় সংখ্যা x+1+1=x+2
প্রশ্নমতে,
x+x+1+x+2=63
বা, 3x+3=63
বা, 3x=63-3
বা, 3x=60
বা, x=60/3
বা, x=20
∴নির্ণেয় সংখ্যা তিনটি 20, (20+1)=21, (20+2)=22

৭. দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুইটি নির্ণয় কর।

সমাধানঃ

ধরি, বড় সংখ্যাটি x
তাহলে, ছোট সংখ্যাটি 55-x
প্রশ্নমতে,
5x=(55-x)✕6
বা, 5x=330-6x
বা, 5x+6x=330
বা, 11x=330
বা, x=330/11
বা, x=30
∴নির্ণেয় বড় সংখ্যাটি 30 ও ছোট সংখ্যাটি (55-30)=25

৮.  গীতা, রিতা ও মিটার একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিটার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে?

সমাধানঃ

মনে করি, রিতার আছে x টাকা
তাহলে, গীতার আছে x-6 টাকা
এবং মিটার আছে x+12 টাকা
প্রশ্নমতে,
x+x-6+x+12=180
বা, 3x+6=180
বা, 3x=180-6
বা, 3x=174
বা, x=174/3
বা, x=58
∴রিতার আছে 58 টাকা, গীতার আছে (58-6)=52 টাকা ও মিটার আছে (58+12)=70  টাকা।

৯. একটি খাতা ও কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে, খাতার দাম কলমের দামের দ্বিগুন হতো। খাতা ও কলমের দাম কত?

সমাধানঃ

মনে করি, খাতার দাম x টাকা
তাহলে, কলমের দাম 75-x টাকা
খাতার দাম 5 টাকা কম হলে হয় x-5 টাকা
এবং কলমের দাম 2 টাকা বেশি হলে হয় 75-x+2 টাকা বা 77-x টাকা
প্রশ্নমতে,
x-5=2✕(77-x)
বা, x-5=154-2x
বা, x+2x=154+5
বা, 3x=159
বা, x=159/3
বা, x=53
∴খাতার দাম 53 টাকা ও কলমের দাম (75-53) টাকা বা 22 টাকা।

১০. একজন ফল বিক্রেতার মোট ফলের 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলালেবু ও 40টি আম আছে। তাঁর নিকটে মোট কতগুলো ফল আছে?

সমাধানঃ

মনে কর, মোট ফল xটি
তাহলে, আপেল আছে ½✕x বা x/2 টি
এবং কমলালেবু আছে 1/3✕x বা x/3 টি।
প্রশ্নমতে,
x=x/2+x/3+40
বা, x-x/2-x/3
বা, (6x-3x-2x)/6=40
বা, x/6=40
বা, x=40✕6
বা, x=240
∴মোট ফলের সংখ্যা 240টি।

১১. পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধানঃ

মনে করি, পুত্রের বর্তমান বয়স x বছর
তাহলে, পিতার বর্তমান বয়স বছর x✕6 বা 6x বছর
5 বছর পরে পুত্রের বয়স হবে x+5 বছর
5 বছর পরে পিতার বয়স হবে 6x+5 বছর
প্রশ্নমতে,
x+5+6x+5=45
বা, 7x+10=45
বা, 7x=45-10
বা, 7x=35
বা, x=35/7
বা,x=5
∴পুত্রের বর্তমান বয়স 5 বছর ও পিতার বর্তমান বয়স 5✕6 বছর বা 30 বছর।

১২. লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3 । তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর হলে, কার বয়স কত?

সমাধানঃ

মনে করি, লিজার বয়স 2x বছর
তাহলে, শিখার বয়স 3x বছর
প্রশ্নমতে,
2x+3x=30
বা, 5x=30
বা, x=30/5
বা, x=6
∴লিজার বয়স (2✕6)=12 বছর ও শিখার বয়স (3✕6)=18 বছর।

১৩. একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58 । ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত?

সমাধানঃ

মনে করি, ইমনের রান সংখ্যা x
তাহলে সুমনের রান 58-x
প্রশ্নমতে,
x=2(58-x)-5
বা, x=116-2x-5
বা, x=111-2x
বা, x+2x=111
বা, 3x=111
বা, x=111/3
বা, x=37
∴ইমনের রান সংখ্যা 37

১৪. একটি ট্রেন ঘণ্টায় 30 কিমি বেগে চলে কমলাপুর স্টেশন হয়ে নারায়ানগঞ্জ স্টেশনে পৌছাল। ট্রেনটির বেগ ঘণ্টায় 25 কিমি হলে 10 মিনিট সময় বেশি লাগত। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত?

সমাধানঃ

10 মিনিট=10/60 ঘণ্টা=1/6 ঘণ্টা
মনে করি, পথের দূরত্ব x কিমি
ঘণ্টায় 30 কিমি বেগে x কিমি যেতে সময় লাগে x/30 ঘণ্টা
আবার, ঘণ্টায় 25 কিমি বেগে x কিমি যেতে সময় লাগে x/25 ঘণ্টা
প্রশ্নমতে,
x/25-x/30=1/6
বা, (6x-5x)/150=1/6
বা, x/150=1/6
বা, 6x=150
বা, x=150/6
বা, x=25
∴দুই স্টেশনের মধ্যে দুরিত্ব 25 কিমি।

১৫. একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি, প্রস্থ x মিটার
তাহলে, দৈর্ঘ্য 3x মিটার
জমিটির পরিসীমা মিটার=2(x+3x) মিটার
প্রশ্নমতে,
2(x+3x)=40
বা, 2x+6x=40
বা, 8x=40
বা, x=40/8
বা, x=5
∴প্রস্থ 5 মিটার ও দৈর্ঘ্য (3✕5) মিটার বা 15 মিটার।


tags: Class 7 Math book solution BD pdf,Math lecture guide for class 7,class 7 math bd pdf,গণিত সপ্তম শ্রেণি অনুশীলনী-৭.২ সমীকরণ গঠন করে সমাধান
Scroll to Top