অধ্যায় ৯মঃ পরিমাপ | তৃতীয় শ্রেণি

অধ্যায় ৯মঃ পরিমাপ | তৃতীয় শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Three (03) Math Book Solution | Chapter Six (09) – Measure

অধ্যায় ৯মঃ পরিমাপ

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৯ পরিমাপ পোস্টে পরিমাপ, নিজে কর প্রশ্নগুলোর সাথে সাথে পরীক্ষার প্রস্তুতির জন্য এই অধ্যায়ের অতিরিক্ত সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে।

পরিমাপ

৯.১ দৈর্ঘ্য

দৈর্ঘের এককঃ
১ মিটার=১০০ সেন্টিমিটার
১ সেন্টিমিটার=১০ মিলিমিটার
১ কিলোমিটার=১০০০ মিটার
১ মিটার=১০০ সেন্টিমিটার
১ সেন্টিমিটার=১০ মিলিমিটার

নিচের খালিঘর/স্থান পূরন করঃ
(১) ১৫ সেন্টিমিটার=১৫০ মিলিমিটার
(২) ২৯ সেন্টিমিটার=২৯০ মিলিমিটার
(৩) ৫৯ সেন্টিমিটার ৬ মিলিমিটার=৫৯৬ মিলিমিটার
(৪) ৫ মিটার =৫০০ সেন্টিমিটার
(৫) ৭ মিটার ৫০ সেন্টিমিটার= ৭৫০ সেন্টিমিটার
(৬) ৭ কিলোমিটার ৩৫০ মিটার=৭৩৫০ মিটার
(৭) ৩৪ মিটার ৪৮ সেন্টিমিটার=৩৪৪৮ সেন্টিমিটার
(৮) ১ মিটার=১০০০ মিলিমিটার
(৯) ৩ মিটার ২৪ সেন্টিমিটার=৩২৪০ মিলিমিটার


৯.২ ওজন

ওজনের এককঃ

১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম

আদর্শ বাটখারাঃ
৫ গ্রাম-১০ গ্রাম-২০ গ্রাম-৫০ গ্রাম-১০০ গ্রাম-২০০ গ্রাম-৫০০ গ্রাম ও ১ কিলোগ্রাম।

১. চিন্তা করি আদর্শ বাটখারা দিয়ে কীভাবে ১ কিলোগ্রাম ৬৩০ গ্রাম ওজন করা যায়।

সমাধানঃ
১ কিলোগ্রাম ৬৩০ গ্রাম> ১ কিলোগ্রাম
এখানে, ১ কিলোগ্রাম আদর্শ বাটখারা ব্যবহার করি।
১ কিলোগ্রাম ৬৩০ গ্রাম-১ কিলোগ্রাম=৬৩০ গ্রাম
১ কিলোগ্রাম>৬৩০ গ্রাম>৫০০ গ্রাম
এরপর, ৫০০ গ্রাম বাটখারা ব্যবহার করি।
৬৩০ গ্রাম-৫০০ গ্রাম=১৩০ গ্রাম
৫০০ গ্রাম>১৩০ গ্রাম>১০০ গ্রাম
এরপর, ১০০ গ্রাম বাটখারা ব্যবহার করি
১৩০ গ্রাম-১০০ গ্রাম=৩০ গ্রাম
৫০ গ্রাম>৩০ গ্রাম>২০ গ্রাম
এরপর, ২০ গ্রাম বাটখারা ব্যবহার করি।
৩০ গ্রাম-২০ গ্রাম=১০ গ্রাম
এরপর, ১০ গ্রাম বাটখারা ব্যবহার করি।
সুতরাং ব্যবহৃত বাটখারা সমুহ=১ কিলোগ্রাম, ৫০০ গ্রাম, ১০০ গ্রাম, ৩০ গ্রাম, ২০ গ্রাম ও ১০ গ্রাম।

২. নিচের প্রশ্নগুলোর উত্তর দিইঃ

(১) ৭ কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করি।

৭ কিলোগ্রাম=(৭✕১০০০) গ্রাম=৭০০০ গ্রাম

(২) ৪ কিলোগ্রাম ৮ গ্রামকে গ্রামে প্রকাশ করি।

৪ কিলোগ্রাম ৮ গ্রাম=(৮✕১০০০) গ্রাম+৮ গ্রাম=৮০০০ গ্রাম+৮গ্রাম=৮০০৮ গ্রাম।

(৩) ৫ কিলোগ্রাম ৩৮৯ গ্রামকে গ্রামে প্রকাশ করি।

৫ কিলোগ্রাম ৩৮৯ গ্রাম=(৫✕১০০০) গ্রাম+৩৮৯ গ্রাম=৫০০০ গ্রাম+৩৮৯ গ্রাম=৫৩৮৯ গ্রাম।

(৪) ৯ কিলগ্রাম ৯০৯ গ্রামকে গ্রামে প্রকাশ করি।

৯ কিলগ্রাম ৯০৯ গ্রাম=(৯✕১০০০) গ্রাম+৯০৯ গ্রাম=৯০০০ গ্রাম+৯০৯ গ্রাম=৯৯০৯ গ্রাম।

(৫) ৯০০০ গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি।

৯০০০ গ্রাম=(৯০০০/১০০০) কিলোগ্রাম=৯ কিলোগ্রাম।

(৬) ২০০০ গ্রামকে কিলোগ্রামে প্রাকাশ করি।

২০০০ গ্রাম=(২০০০/১০০০) কিলোগ্রাম=২ কিলোগ্রাম।

(৭) ১০০০০ গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি।

১০০০০ গ্রাম=(১০০০০/১০০০) কিলোগ্রাম=১০ কিলোগ্রাম।


(৮) রহিমা বেগম কিছু পরিমান চাউল ওজন করেন। তিনি ১ কিলোগ্রামের ২ টি বাটখারা, ৫০০ গ্রামের ১টি বাটখারা এবং ১০০ গ্রামের ২টি বাটখারা ব্যবহার করেন। চাউলের ওজন কত ছিল?

সমাধানঃ
ব্যবহৃত বাটখারা অনুসারে ওজনঃ
১ কিলোগ্রামের ২টি বাটখারা=২ কিলোগ্রাম
৫০০ গ্রামের ১ টি বাটখারা= ৫০০ গ্রাম
১০০ গ্রামের ২টি বাটখারা=২০০ গ্রাম
অতএব, চাউলের ওজন=২ কিলোগ্রাম+৫০০ গ্রাম+২০০ গ্রাম=২ কিলোগ্রাম ৭০০ গ্রাম।

(৯) এক প্যাকেট চিনির ওজন ১ কিলোগ্রাম ২৫০ গ্রাম। এটি মাপতে কমপক্ষে কী কী বাটখারা লাগবে?


সমাধানঃ
১ কিলোগ্রাম ২৫০ গ্রাম-১ কিলোগ্রাম=২৫০ গ্রাম—ব্যবহৃত বাটখারা ১ কিলোগ্রাম
২৫০ গ্রাম-২০০ গ্রাম=৫০ গ্রাম—ব্যবহৃত বাটখারা ২০০ গ্রাম
৫০ গ্রাম-৫০ গ্রাম=০—ব্যবহৃত বাটখারা ৫০ গ্রাম।
অতএব বাটখারা লাগবে ১ কিলোগ্রাম, ২০০ গ্রাম ও ৫০ গ্রাম।

৯.৩ সময়ঃ

সময়ের এককঃ সেকেন্ড,মিনিট, ঘন্টা

৬০ সেকেন্ড=১ মিনিট
৬০ মিনিট=১ ঘণ্টা
২৪ ঘন্টা=১ দিন
৭ দিন=১ সপ্তাহ
৩৬৫ দিন=১ বছর

(১-৩ এর উত্তর চিত্রে দেয়া হল)

৪। সুজন প্রতিদিন সকালে ১ ঘন্টা ৪৫ মিনিট ও বিকালে ২ ঘন্টা ১০ মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে?

সমাধানঃ
সুমন সকালে হাঁটে ১ ঘন্টা ৪৫ মিনিট
সুমন বিকালে হাঁটে ২ ঘন্টা ১০ মিনিট
সে প্রতিদিন হাঁটে ৩ ঘন্টা ৫৫ মিনিট (যোগ করে)

৫। মিতু সকালে ৭ঃ২৫ টায় বিদ্যালয়ে গিয়েছিল এবং ১১ঃ৪০ টায় ফিরে এসেছিল। মিতু কতক্ষন বাড়ির বাইরে ছিল?

সমাধানঃ
মিতু বাড়ি ফিরে এসেছিল ১১ঃ৪০ টায়
মিতু বিদ্যালয়ে গিয়েছিল ৭ঃ২৫ টায়
মিতু বাড়ির বাইরে ছিল ৪ ঘন্টা ১৫ মিনিট (বিয়োগ করে)

৯.৪ নিজে করি

১। খালি ঘর/স্থান পূরণ করিঃ

(১) ২ মিটার=২০০ সেন্টিমিটার
(২) ৩ কিলোগ্রাম=৩০০০ গ্রাম
(৩) ৩০০০ গ্রাম= ৩ কিলোগ্রাম
(৪) ৪০০ সেন্টিমিটার =৪ মিটার

২। সঠিক এককের সাথে মিল করিঃ

সমাধানঃ
ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব →→ কিলোমিটার
একটি খাতার দৈর্ঘ্য→→সেন্টিমিটার
এক বস্তা লবনের ওজন→→কিলোগ্রাম
একটি দরজার দৈর্ঘ্য→→মিটার
একটি বইয়ের ওজন→→গ্রাম


৩। মিটারে প্রকাশ করি

প্রশ্ন:

১) ৫ কিলোমিটার
২) ৭ কিলোমিটার ২৫০ মিটার
৩) ৯ কিলোমিটার
৪) ৯ কিলোমিটার ৭৫০ মিটার

সমাধান:

১) আমরা জানি,
১ কিলোমিটার = ১০০০ মিটার
৫ কিলোমিটার = (১০০০ × ৫) মিটার
= ৫০০০ মিটার।
উত্তর : ৫০০০ মিটার।
২) আমরা জানি,
১ কিলোমিটার = ১০০০ মিটার
৭ কিমি ২৫০ মি = (১০০০ × ৭) মিটার + ২৫০ মিটার
= ৭০০০ মিটার + ২৫০ মিটার
= ৭২৫০ মিটার
উত্তর : ৭২৫০ মিটার।
৩) আমরা জানি,
১ কিলোমিটার = ১০০০ মিটার
৯ কিলোমিটার = (১০০০ × ৯) মিটার
= ৯০০০ মিটার
উত্তর : ৯০০০ মিটার
৪) আমরা জানি,
১ কিলোমিটার = ১০০০ মিটার
৯ কিমি ৭৫০ মি = (১০০০ × ৯) মিটার + ৭৫০ মিটার
= ৯০০০ মিটার + ৭৫০ মিটার
= ৯৭৫০ মিটার।
উত্তর : ৯৭৫০ মিটার।

৪। গ্রামে প্রকাশ করি
প্রশ্ন:

১) ৪ কিলোগ্রাম ২) ৬ কিলোগ্রাম
৩) ৭ কিলোগ্রাম ৩০০ গ্রাম ৪) ৮ কিলোগ্রাম ৮৫০ গ্রাম

সমাধানঃ

১) আমরা জানি, ১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম
৪ কিলোগ্রাম = (১০০০ × ৪) গ্রাম = ৪০০০ গ্রাম
উত্তর : ৪০০০ গ্রাম।
২) আমরা জানি, ১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম
৬ কিলোগ্রাম = (১০০০ × ৬) গ্রাম = ৬০০০ গ্রাম
উত্তর : ৬০০০ গ্রাম।
৩) আমরা জানি, ১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম
৭ কিলোগ্রাম ৩০০ গ্রাম
= (১০০০ × ৭) গ্রাম + ৩০০ গ্রাম
= (৭০০০ + ৩০০) গ্রাম
= ৭৩০০ গ্রাম
উত্তর : ৭৩০০ গ্রাম।
৪) আমরা জানি, ১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম
৮ কিলোগ্রাম ৮৫০ গ্রাম = (১০০০×৮) গ্রাম+৮৫০ গ্রাম
= ৮০০০ গ্রাম + ৮৫০ গ্রাম
= ৮৮৫০ গ্রাম
উত্তর : ৮৮৫০ গ্রাম।

৫। সেন্টিমিটারে প্রকাশ করি
প্রশ্নঃ

১) ১৫ মিটার ২) ৩০ মিটার
৩) ২০ মিটার ২৫ সেন্টিমিটার
৪) ৪৫ মিটার ৬০ সেন্টিমিটার

সমাধানঃ

১) আমরা জানি, ১ মিটার = ১০০ সেন্টিমিটার
১৫ মিটার = (১০০ × ১৫) সেন্টিমিটার
= ১৫০০ সেন্টিমিটার
উত্তর : ১৫০০ সেন্টিমিটার।
২) আমরা জানি, ১ মিটার = ১০০ সেন্টিমিটার
৩০ মিটার = (১০০ × ৩০) সেন্টিমিটার
= ৩০০০ সেন্টিমিটার
= ৩০০০ সেন্টিমিটার
উত্তর : ৩০০০ সেন্টিমিটার।
৩) আমরা জানি, ১ মিটার = ১০০ সেন্টিমিটার
২০ মিটার ২৫ সেমি = (১০০ × ২০) সেমি + ২৫ সেমি
= ২০০০ সেমি + ২৫ সেমি
= ২০২৫ সেমি
উত্তর : ২০২৫ সেন্টিমিটার।
৪) আমরা জানি, ১ মিটার = ১০০ সেন্টিমিটার
৪৫ মিটার ৬০ সেমি = (৪৫ × ১০০) সেমি + ৬০ সেমি
= ৪৫০০ সেমি + ৬০ সেমি
= ৪৫৬০ সেমি
উত্তর : ৪৫৬০ সেন্টিমিটার।



৬। মিলিমিটারে প্রকাশ করিঃ
প্রশ্নঃ

১) ২ মিটার ২০ সেন্টিমিটার
২) ৭ মিটার
৩) ৮ মিটার ২৩ সেন্টিমিটার ৯ মিলিমিটার

সমাধানঃ

১) ২ মিটার ২০ সেন্টিমিটার
= (২ × ১০০) সেন্টিমিটার + ২০ সেন্টিমিটার
[১০০ সেমি = ১ মি]
= ২০০ সেন্টিমিটার + ২০ সেন্টিমিটার
= ২২০ সেন্টিমিটার
= (২২০ × ১০) মিলিমিটার [১০ মিমি = ১ সেমি]
= ২২০০ মিলিমিটার।
∴ ২ মিটার ২০ সেন্টিমিটার = ২২০০ মিলিমিটার।
উত্তর : ২২০০ মিলিমিটার।
২) ৭ মিটার = (৭ × ১০০) সেন্টিমিটার
[১০০ সেমি = ১ মি]
= (৭০০ × ১০) মিলিমিটার [১০ মিমি = ১ সেমি]
= ৭০০০ মিলিমিটার
∴ ৭ মিটার = ৭০০০ মিলিমিটার।
উত্তর : ৭০০০ মিলিমিটার।
৩) ৮ মিটার ২৩ সেমি ৯ মিলিমিটার
= (৮ × ১০০) সেমি + ২৩ সেমি + ৯ মিমি
[১০০ সেমি = ১ মিটার]
= ৮০০ সেমি + ২৩ সেমি + ৯ মিমি
= ৮২৩ সেমি + ৯ মিমি
= (৮২৩ × ১০) মিমি + ৯ মিমি [১০ মিমি = ১ সেমি]
= ৮২৩০ মিমি + ৯ মিমি
= ৮২৩৯ মিমি
উত্তর : ৮২৩৯ মিমি।

৭। এক ব্যাগ আলুর ওজন ২ কেজি ৭৫০ গ্রাম। এটি ওজন করতে কমপক্ষে কী কী বাটখারা লাগতে পারে?

সমাধানঃ
আমরা জানি, ১ কেজি = ১০০০ গ্রাম
১ কেজি ওজনের ২টি বাটখারা = ২ কেজি ০ গ্রাম
৫০০ গ্রাম ওজনের ১টি বাটখারা = ৫০০ গ্রাম
২০০ গ্রাম ওজনের ১টি বাটখারা = ২০০ গ্রাম
৫০ গ্রাম ওজনের ১টি বাটখারা = ৫০ গ্রাম
মোট = ২ কেজি ৭৫০ গ্রাম
উত্তরঃ ১ কেজি ওজনের ২টি অথবা ২ কেজি ওজনের ১টি, ৫০০ গ্রাম ওজনের ১টি, ২০০ গ্রাম ওজনের ১টি ও ৫০ গ্রাম ওজনের ১টি বাটখারা লাগবে।

৮। ৯ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকি।

রেখাংশঃ

 ১        ২       ৩       ৪       ৫      ৬       ৭       ৮      ৯

 ।        ।        ।        ।        ।        ।        ।        ।        ।

ক খ

ক, খ রেখাংশটি ৯ সেন্টিমিটার।


৯। খালিঘরে সময় লিখি


নির্ণেয় সময়ঃ
১০ টা; ৪টা ৫৫ মিনিট; ২টা ৩৩ মিনিট; ৮টা ৩৭ মিনিট।

১০। রিমনের বিদ্যালয় বিকাল ৪ঃ১৫টায় ছুটি হয়। তার বাসার পৌঁছাতে ৪০ মিনিট সময় লাগে। সে কয়টার সময় বাসায় পৌঁছায়?

সমাধানঃ
রিমনের বিদ্যালয় ছুটি হয় ৪ টা ১৫ মিনিটে
বাসায় পৌঁছাতে সময় লাগে [+]৪০ মিনিট
সে বাসায় পৌছায় ৪ টা ৫৫ মিনিটে (যোগ করে)
উত্তর: ৪টা ৫৫ মিনিটে।


১১। রিতু সকালে ২ ঘণ্টা ২০ মিনিট এবং রাতে ৩ ঘন্টা ৩৫ মিনিট পড়ে। সে প্রতিদিন কত ঘন্টা পড়ে?

সমাধানঃ
রিতু সকালে পড়ে ২ ঘন্টা ২০ মিনিট
রাতে পড়ে ৩ ঘন্টা ৩৫ মিনিট
সে মোট পড়ে ৫ ঘন্টা ৫৫ মিনিট (যোগ করে)
ঘণ্টা মিনিট
২      ২০
৩     ৩৫
৫     ৫৫

উত্তর: ৪টা ৫৫ মিনিটে।


১২। একটি বিদ্যালয়ে গণিত ক্লাস শুরু হয় ৮ঃ৩০ টায় এবং ৪০ মিনিট পর শেষ হয়। কয়টার সময় গণিত ক্লাশ শেষ হয়?

সমাধানঃ
গণিত ক্লাস শুরু হয় ৮ টা ৩০ মিনিটে
ক্লাস চলে ৪০ মিনিট ব্যাপী
ক্লাস শেষ হয় ৯ টা ১০ মিনিটে (যোগ করে) {৩০+৪০=৭০=১ ঘটা ১০ মিনিট}
ঘণ্টা    মিনিট
৮       ৩০
+ ০    ৪০
৯        ১০

উত্তর: ৯ টা ১০ মিনিটে।


১৩। সকালে মিজান সাহেব হাঁটতে বের হন ৬ঃ১০ টায় এবং ফিরে আসেন ৬ঃ৫৫টায়। মিজান সাহেব কত সময় হাঁটেন?

সমাধানঃ
মিজান সাহেব হেঁটে ফিরে আসেন ৬ টা ৫৫ মিনিটে
মিজান সাহেব হাঁটতে রের হন ৬ টা ১০ মিনিটে
তিনি হাঁটেন ৪৫ মিনিট (বিয়োগ করে)
ঘণ্টা     মিনিট
৬       ৫৫
– ৬    ১০
০       ৪৫

উত্তর: ৪৫ মিনিট।


১৪। একদিন সকালে ৯ঃ২০ টায় বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি থেমেছিল দুপর ১২ঃ৪৫টায়। কতক্ষন বৃষ্টি হয়েছিল?

সমাধানঃ
বৃষ্টি থেমেছিল ১২ টা ৪৫ মিনিটে
বৃষ্টি শুরু হয়েছিল ৯ টা ২০ মিনিটে
বৃষ্টির ব্যপ্তি ছিল ৩ ঘন্টা ২৫ মিনিট (বিয়োগ করে)
ঘণ্টা   মিনিট
১২     ৪৫
– ৯    ২০
৩       ২৫

উত্তর: ৩ ঘণ্টা ২৫ মিনিট।


১৫। ববি সন্ধ্যা ৭.২৫ টায় পড়া শুরু করে। সে রাত ১০.৪০ টায় পড়া শেষ করে। সে কতক্ষন পড়ে?


সমাধানঃ
ববি পড়া শেষ করে ১০ টা ৪০ মিনিটে
ববি পড়া শুরু করে ৭ টা ২৫ মিনিটে
ববি মোট পড়ে ৩ ঘন্টা ১৫ মিনিট
ঘণ্টা    মিনিট
১০       ৪০
– ৭     ২৫
৩        ১৫
উত্তর : ৩ ঘণ্টা ১৫ মিনিট।
১৬। যদি তুমি বাসে ৫০ মিনিট এবং রিকশায় ২০ মিনিট ভ্রমন কর, তবে তুমি একত্রে কতক্ষন ভ্রাওমন করেছিলে?

সমাধানঃ
বাসে ভ্রমণ ৫০ মিনিট
রিকশায় ভ্রমণ ২০ মিনিট
মোট ভ্রমণ ৭০ মিনিট
= ১ ঘণ্টা ১০ মিনিট। [৬০ মিনিট = ১ ঘণ্টা]
তুমি একত্রে ১ ঘণ্টা ১০ মিনিট ভ্রমণ করেছিলে।
উত্তর : ১ ঘণ্টা ১০ মিনিট।


এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

⇒ দৈর্ঘ্য পরিমাপের একক : মিটার
⇒ ওজন পরিমাপের মূল একক : গ্রাম।
⇔ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মেট্রিক এককের পারস্পরিক সম্পর্ক
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ সেন্টিমিটার = ১০ মিলিমিটার।
⇔ ওজন পরিমাপের এককের পারস্পরিক সম্পর্ক
১০০০ গ্রাম = ১ কিলোগ্রাম বা ১ কেজি
⇔ সময় পরিমাপের এককের পারস্পরিক সম্পর্ক
৬০ সেকেন্ড = ১ মিনিট
৬০ মিনিট = ১ ঘণ্টা
২৪ ঘণ্টা = ১ দিন
৭ দিন = ১ সপ্তাহ
৩৬৫ দিন = ১ বছর

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৯ পরিমাপ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

সাধারণ
১. বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়?
উত্তর : কিলোমিটার।
২. কত সেন্টিমিটারে ১ মিটার?
উত্তর : ১০০ সেন্টিমিটার।
৩. ১ কেজিতে কত গ্রাম?
উত্তর : ১০০০ গ্রাম।
৪. কত মিলিমিটারে এক সেন্টিমিটার?
উত্তর : ১০ মিলিমিটার।
৫. কত মিলিমিটারে ১ মিটার?
উত্তর : ১০০০ মিলিমিটার।
৬. ৩৬৫ দিনে কত বছর?
উত্তর : ১ বছর।
 যোগ্যতাভিত্তিক
৭. ১৫ মিটার ১০ সেন্টিমিটারে কত মিলিমিটার?
উত্তর : ১৫১০০ মিলিমিটার।
৮. ২ মিনিটে কত সেকেন্ড?
উত্তর : ১২০ সেকেন্ডে।

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৯ পরিমাপ কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর (যোগ্যতাভিত্তিক)

১। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
মোবারক বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে কেনাকাটা করতে বাজারে গেল। সে দুই কেজি আলু, এক কেজি মাছ, দেড় কেজি পটোল, ৫০০ গ্রাম মরিচ ও ৫০০ গ্রাম আদা কিনে বাড়ি ফিরল।
ক. মোবারক বাজারে আসতে-যেতে মোট কত কিলোমিটার পথ যাতায়াত করল? উক্ত দূরত্বকে মিটারে প্রকাশ কর। ২
খ. সে মোট কত কেজি বাজার কিনল? ২
গ. তার মোট বাজারকে গ্রামে প্রকাশ কর। ২
ঘ. মরিচ ও আদা কত কেজি কিনল? ২
ঙ. সে কত গ্রাম আলু কিনল? ২

সমাধানঃ

ক. মোবারক বাজারে আসতে-যেতে মোট (৩ + ৩) বা ৬ কিলোমিটার পথ যাতায়াত করল।
১ কিলোমিটার = ১০০০ মিটার
∴ ৬ কিলোমিটার = (৬ × ১০০০) মিটার
= ৬০০০ মিটার

খ. আলু কিনল ২ কেজি ০ গ্রাম
মাছ ” ১ কেজি ০ গ্রাম
পটল ” ১ কেজি ৫০০ গ্রাম
আদা ” ৫০০ গ্রাম
মরিচ ” ৫০০ গ্রাম
মোট কিনল ৫ কেজি ৫০০ গ্রাম

গ. মোট বাজার ৫ কেজি ৫০০ গ্রাম
১ কেজি = ১০০০ গ্রাম
∴ ৫ কেজি ৫০০ গ্রাম = ১০০০ × ৫ গ্রাম + ৫০০ গ্রাম
= ৫৫০০ গ্রাম

ঘ. মোবারক আদা ও মরিচ কিনল = ৫০০ গ্রাম + ৫০০ গ্রাম
= ১০০০ গ্রাম
আমরা জানি, ১০০০ গ্রাম = ১ কেজি
∴ মোবারক আদা ও মরিচ কিনল ১ কেজি

ঙ. ১ কেজি = ১০০০ গ্রাম
২ কেজি = (২ × ১০০০) গ্রাম বা ২০০০ গ্রাম।
মোবারক ২০০০ গ্রাম আলু কিনল।

Scroll to Top