অধ্যায় ৬ষ্ঠঃ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা | তৃতীয় শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Three (03) Math Book Solution | Chapter Six (06) – problem
অধ্যায় ৬ষ্ঠঃ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা
তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৬ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা নিজে কর প্রশ্নের উত্তর এবং সেই সাথে অতিরিক্ত সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া হলো।
■ গত মাসে রাজুর কাছে ৯৫৩ টাকা ছিল। প্রতিবার সে ১৪টি করে ডিম কিনল। একটি ডিমের দাম ৬ টাকা। সে ৪ বার ডিম কিনেছিল। গত মাসের শেষে রাজুর কত টাকা অবশিষ্ট ছিল?
সমাধানঃ
প্রতিবার রাজু ডিম কেনে ১৪ টি
১টি ডিমের দাম ৬ টাকা
১৪টি ডিমের দাম=১৪x৬=৮৪ টাকা
অতএব, রাজু প্রতিবার ৮৪ টাকার ডিম কেনে।
সে ৪ বার ডিমে কিনেছিল
অতএব, সে মোট ডিম কিনেছিল ৮৪x৪=৩৩৬ টাকার।
রাজুর কাছে ছিল ৯৫৩ টাকা
অতএব, ডিম কেনার পর তার কাছে অবশিষ্ট থাকল ৯৫৩-৩৩৬=৬১৭ টাকা
১. ডিউক প্রতি মাসে ৯০টাকা বৃত্তি পায়। ৬ মাসে সে যত টাকা পায় তা থেকে পিটারকে ৮০ টাকা দেয়। ডিউকের কাছে কত টাকা অবশিষ্ট থাকে?
সমাধানঃ
ডিউক ১ মাসে বৃত্তি পায় ৯০ টাকা
ডিউক ৬ মাসে বৃত্তি পায় ৯০x৬=৫৪০ টাকা
পিটারকে ৮০ টাকা দেয়ার পর তার কাছে থাকে=৫৪০-৮০=৪৬০ টাকা।
২. সুমির ৪০টি রঙ পেন্সিল আছে। সে পেন্সিলগুলো সমান ৫ ভাগে ভাগ করল এবং ২ ভাগ উর্মিকে দিল। উর্মি করটি পেন্সিল পেল?
সমাধানঃ
৪০টি পেন্সিলের ৫ ভাগের ১ ভাগ=৪০÷৫=৮
অতএব, উর্মি পেল=৮x২=১৬ টি
৩। একটি প্যাকেটে ৪৫টি লজেন্স আছে। এগুলো থেকে ১০টি লজেন্স একপাশে রাখা হলো এবং বাকি লজেন্সগুলো ৫ জন শিশুর মধ্য সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লজেন্স পেল?
সমাধানঃ
৪৫টি লজেন্স থেকে ১০ বাদ দিলে থাকে (৪৫-১০)=৩৫টি
৩৫ এর ৫ ভাগের ১ ভাগ=৩৫÷৫=৭
অতএব, প্রত্যেক শিশু লজেন্স পেল ৭ টি করে।
৪। মিনার ওজন ২২ কেজি। তার পিতার ওজন তার থেকে ৩ গুণ। তার ভাইয়ের ওজন পিতার অজনের অর্ধেক। ভাইয়ের ওজন কত?
সমাধানঃ
মিনার ওজন ২২ কেজি
পিতার ওজন=মিনার ওজন এর ৩ গুণ=২২x৩=৬৬ কেজি
ভাইয়ের অজন=পিতার অজনের অর্ধেক=৬৬÷২=৩৩ কেজি।
৬.১ঃ নিজে করি
১। রেজা তার বাড়িতে ৬ বন্ধুকে দাওয়াত দেয়। তার ৮৫টি বরই আছে। প্রত্যেক বন্ধু কতটি করে বরই পাবে? কোন বরই অবশিষ্ট আছে কি?
সমাধানঃ
৬ ) ৮৫ ( ১৪
৬
২৫
২৪
১
৮৫ কে ৬ দ্বারা ভাগ করলে পাই,
৮৫÷৬=১৪, অবশিষ্ট ১
অতএব, প্রতেক বন্ধু বরই পাবে ১৪ টি করে এবং বরই অবশিষ্ট থাকে ১টি।
২। একটি পেন্সিলের দাম ২০ টাকা এবং একটি খাতার দাম ২৫ টাকা। ৫টি পেন্সিল ও ৬টি খাতার দাম কত?
সমাধানঃ
১টি পেন্সিলের দাম ২০ টাকা
৫টি পেন্সিলের দাম=২০x৫=১০০ টাকা
আবার,
১টি খাতার দাম ২৫ টাকা
৬টি খাতার দাম=২৫x৬=১৫০ টাকা
অতএব, ৫টি পেন্সিল ও ৬টি খাতার দাম=১০০+১৫০=২৫০ টাকা
৩। একটি ৬০ মিটার লম্বা ফিতার ৫ ভাগের ৩ ভাগ রুমাকে দেয়া হলো। রুমা ফিতাটির কত মিটার পেল?
সমাধানঃ
৬০ মিটারের ৫ ভাগের ১ ভাগ=৬০÷৫=১২ মিটার
৩ ভাগ=১২ মিটারx৩=৩৬ মিটার
অতএব রুমা পেল ৩৬ মিটার।
৪। প্রতিটি আলমারিতে ৫৫টি করে বই আছে। এরুপ ১২টি আলমারিতে কতগুলো বই আছে?
সমাধানঃ
১টি আলমারিতে বই আছে ৫৫টি
১২টি আলমারিতে বই আছে=৫৫x১২=৬৬০টি।
৫। একটি শ্রেণিতে ৪৪ জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে ৪ জন করে শিক্ষার্থী বসলে কয়টি বেঞ্চের প্রয়োজন?
সমাধানঃ
৪ জনের জন্য বেঞ্চ প্রয়োজন ১ টি
৪৪ জনের জন্য বেঞ্চ প্রয়োজন=৪৪÷৪=১১টি।
৬। একটি প্যাকেতে ৩২টি লজেন্স আছে । এরুপ ৮টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে?
সমাধানঃ
১টি প্যাকেটে লজেন্স আছে ৩২টি
৮টি প্যাকেটে লজেন্স আছে ৩২x৮=২৫৬টি।
৭। একটি বই ও ৩টি কলমের মুল্য একত্রে ৭৫ টাকা। একটি কলমের মূল্য ২০টাকা। একটি বই এর মূল্য কত?
সমাধানঃ
১টি কলমের মূল্য ২০টাকা
৩টি কলমের মূল্য=২০x৩=৬০টাকা।
এখন,
১টি বই ও ৩টি কলমের মুল্য ৭৫ টাকা
৩টি কলমের মূল্য ৬০ টাকা
১টি বই এর মূল্য ১৫ টাকা (বিয়োগ করে)
৮। ৮৩টি আম ছিল। রেজা এর থেকে ৬টি আম নিল এবং বাকি আম তার ৭ বন্ধুকে সমানভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল?
সমাধানঃ
৮৩টি থেকে ৬টি নিলে বাকী থাকে=৮৩-৬=৭৭টি
৭৭ এর ৭ ভাগের ১ ভাগ=৭৭÷৭=১১
অতএব, প্রত্যেক বন্ধু পেল ১১টি করে আম।
৯। রহিমের ওজন ২৫ কেজি। আকাশের ওজন রহিমের ওজন থেকে ৩ কেজি বেশি। আলির ওজন ৩৪ কেজি। আকাশ ও আলির ওজনের পার্থক্য কী?
সমাধানঃ
রহিমের ওজন ২৫ কেজি
আকাশের ওজন=রহিমের ওজন+৩ কেজি=২৫+৩=২৮ কেজি।
আকাশ ও আলীর ওজনের পার্থক্য=আলীর ওজন-আকাশের ওজন=৩৪-২৮=৬ কেজি।
১০। একটি তাকে ৪২টি বই রাখা যায়। এরুপ ২টি তাকে বই ভর্তি আছে এবং এছাড়া আরও ৮টি বই আছে। মোট কতগুলো বই আছে?
সমাধানঃ
১টি তাকে বই আছে ৪২টি
২টি তাকে বই আছে=৪২x২=৮৪টি
তাহলে মোট বই=২টি তাকের বই+৮টি বই=৮৪+৮=৯২টি।
১১। একটি শ্রেণিতে ১০টি বেঞ্চ আছে। ৬টি বেঞ্চের প্রত্যকটিতে ৫ জন করে শিক্ষার্থী বসতেপারে। বাকি ৪ টি বেঞ্চের প্রত্যেকটিতে ৪ জন করে শিক্ষার্থী বসতে পারে। ১০টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে?
সমাধানঃ
প্রথম ৬টি বেঞ্চে বসে=৫x৬=৩০ জন
বাকী ৪টি বেঞ্চে বসে=৪x৪=১৬ জন
তাহলে মোট বসে ৩০+১৬=৪৬ জন।
১২। সুকুমার প্রতিমাসে ৯০টাকা বৃত্তি পায়। তার ১২ মাসের বৃত্তি থেকে সে রিনাকে ৯৫টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে?
সমাধানঃ
সুকুমার ১ মাসে বৃত্তি পায় ৯০টাকা
সুকুমার ১২ মাসে বৃত্তি পায় ৯০x১২=১০৮০ টাকা
রিনাকে ৯৫টাকা দেয়ার পর তার কাছে অবশিষ্ট থাকে=১০৮০-৯৫=৯৮৫ টাকা।
১৩। একটি ঝুড়িতে ৭৪টি লিচু আছে। অন্য একটি ঝুড়িতে ৭০টি লিচু আছে। দুইওটি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল?
সমাধানঃ
দুইটি ঝুড়িতে মোট লিচু আছে=৭৪+৭০=১৪৪ টি
১৪৪ এর ৮ ভাগের ১ ভাগ=১৪৪÷৮=১৮ টি
অতএব, প্রত্যেকে লিচু পাবে ১৮টি করে।
১৪। তাহমিনা ৫০টি বেলুনের একটি প্যাকেট কিনল। এর থেকে ৮টি বেলুন সে নিজের জন্য রাখল । অবশিষ্ট বেলুন ৬ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তাহমিনার প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল?
সমাধানঃ
৫০টি বেলুন থেকে ৮টি রেখে দিলে অবশিষ্ট থাকে ৫০-৮=৪২টি
৪২ এর ৬ ভাগের ১ ভাগ=৭২÷৬=৭
অতএব, তাহমিনার প্রত্যেক বন্ধু বেলুন পায় ৭টি করে।
১৫। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮০টাকা করে চাঁদা দিল। মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ জনের মধ্যে সমান ভাবে বিতরন করা হল। প্রতিজন কত টাকা পান?
সমাধানঃ
১ জন চাঁদা দেয় ৮০ টাকা
৩০ জন চাঁদা দেয়=৮০x৩০=২৪০০ টাকা।
২৪০০ এর ১০ ভাগের ১ ভাগ=২৪০০÷১০=২৪০ টাকা।
অতএব প্রত্যেকে পান ২৪০ টাকা।
১৬। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। মায়ের বর্তমান বয়স ৪৫ বছর। পুত্রের বয়স কত?
সমাধানঃ
মায়ের বয়স=পুত্রের বয়সx৩
অর্থাৎ, পুত্রের বয়স=মায়ের বয়স÷৩=৪৫÷৩=১৫ বছর।
১৭। সুরমা প্রতি ডজন ৯০ টাকা দরে ৬ ডজন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে ৮৫ টাকা বাজারে খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে?
সমাধানঃ
১ ডজন ডিমের দাম ৯০ টাকা
৬ ডজন ডিমের দাম=৯০x৬=৫৪০টাকা
৮৫ টাকা বাজারে খরচ করার পর বাকি থাকে=৫৪০-৮৫=৪৫৫ টাকা।
অতএব। সে ব্যাংকে জমা রাখে ৪৫৫ টাকা।
১৮। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের ৪ গুণ। ৪ বছর পুর্বে কন্যার বয়স ছিল ৬ বছর। পিতার বর্তমান বয়স কত?
সমাধানঃ
৪ বছর পূর্বে কন্যার বয়স ছিল ৬ বছর।
অতএব, বর্তমানে কন্যার বয়স=৬+৪=১০ বছর।
পিতার বর্তমান বয়স=কন্যার বয়সx৪=১০x৪=৪০ বছর।
গুণ সম্পর্কিত কিছু তথ্য
- যোগ, বিয়োগ, গুণ ও ভাগের পাঠগুলো থেকে ভালোভাবে নিয়মগুলো আয়ত্ত করতে হবে।
- এ পাঠের সমস্যাগুলো একেক রকম। তাই সমস্যাগুলো ভালোভাবে পড়ে বুঝে হিসাবের ধারাবাহিকতা ঠিক রেখে সমাধানের চেষ্টা করতে হবে।
তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৬ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
সাধারণ
১. কত দিনে ১ বছর?
উত্তর : ৩৬৫ দিনে ১ বছর।
২. কত দিনে ১ মাস?
উত্তর : ৩০ দিনে ১ মাস।
যোগ্যতাভিত্তিক
৩. ৫টি কলমের দাম ২৫ টাকা হলে ১টির দাম কত?
উত্তর : ৫ টাকা।
৪. ৬ টাকায় ১টি পেনসিল কেনা গেলে ১২ টাকায় কয়টি পেনসিল পাওয়া যাবে?
উত্তর : ২টি।
৫. ২০ টাকায় ৪টি কলম পাওয়া গেলে ১টির দাম কত?
উত্তর : ৫ টাকা।
৬. করিম ৫টি আম ও ২০টি লিচু কিনল। সে কতটি ফল কিনল?
উত্তর : ২৫টি।
তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৬ কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর
১। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
১টি গরু ও ৬টি খাসির মূল্য একত্রে ৩৩০০০ টাকা। ১টি খাসির মূল্য ৩০০০ টাকা।
ক. ৬টি খাসির মূল্য কত? ২
খ. ১টি গরুর মূল্য কত? ২
গ. ১০টি গরুর মূল্য কত? ২
ঘ. ১টি গরুর মূল্য ১টি খাসির মূল্যের কত গুণ? ২
ঙ. ১টি গরু ও ১টি খাসির মূল্য একত্রে কত? ২
সমাধানঃ
ক. ১টি খাসির মূল্য ৩০০০ টাকা
৬টি খাসির মূল্য (৩০০০ × ৬) টাকা
= ১৮০০০ টাকা।
খ. ১টি গরু ও ৬টি খাসির মোট মূল্য ৩৩০০০ টাকা
৬টি খাসির মূল্য ১৮০০০ টাকা
১টি গরুর মূল্য ১৫০০০ টাকা
গ. ১টি গরুর মূল্য ১৫০০০ টাকা
১০টি গরুর মূল্য (১৫০০০ × ১০) টাকা
= ১৫০০০০ টাকা।
ঘ. ১টি গরুর মূল্য ১৫০০০ টাকা
১টি খাসির মূল্য ৩০০০ টাকা
(১৫০০০ ÷ ৩০০০) = ৫ গুণ।
১টি গরুর মূল্য ১টি খাসির মূল্যের ৫ গুণ
ঙ. ১টি গরুর মূল্য ১৫০০০ টাকা
১টি খাসির মূল্য ৩০০০ টাকা
মোট ১৮০০০ টাকা
১টি গরু ও ১টি খাসির মোট মূল্য ১৮০০০ টাকা।
২। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭২ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৭ গুণ।
ক. বর্তমানে পুত্রের বয়স কত? ২
খ. বর্তমানে পিতার বয়স কত? ২
গ. পাঁচ বছর পর পুত্রের বয়স কত হবে? ২
ঘ. পাঁচ বছর পর পিতার বয়স কত হবে? ২
ঙ. পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? ২
সমাধানঃ
ক. পুত্রের বয়স = বয়সের ১ গুণ
পিতার বয়স = পুত্রের বয়সের ৭ গুণ
তাদের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৮ গুণ
পুত্রের বয়স (৭২ ÷ ৮) বছর বা ৯ বছর।
খ. পিতার বয়স (৭ × ৯) বছর বা ৬৩ বছর।
গ. ৫ বছর পর পুত্রের বয়স হবে (৯ + ৫) বছর
= ১৪ বছর।
ঘ. ৫ বছর পর পিতার বয়স হবে (৬৩ + ৫) বছর
= ৬৮ বছর।
ঙ. ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে
(১৪ + ৬৮) বছর ৮২ বছর।
৩। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
একটি ঝুড়িতে ৪০টি আম আছে এবং অপর একটি ঝুড়িতে ৬০টি আম আছে। আমগুলো কিছু সংখ্যক লোকের মধ্যে ভাগ করে দেওয়ায় প্রত্যেকে ৫টি করে আম পেল।
ক. ১ম ঝুড়ির আম কতজন লোককে দেওয়া হয়েছিল? ২
খ. ২য় ঝুড়ির আম কতগুলো লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল? ২
গ. মোট কতজন লোককে আমগুলো দেওয়া হয়েছিল ছিল? ২
ঘ. ১ম ঝুড়িতে আরও ২০টি আম রাখলে কতজনকে দেওয়া যাবে? ২
ঙ. ২য় ঝুড়ি থেকে ৩০টি আম সরালে বাকিগুলো কত জনকে ভাগ করে দেওয়া যাবে। ২
সমাধানঃ
ক. ৫টি আম পায় ১ জনে
৪০টি আম পায় (৪০ ÷ ৫) জনে বা ৮ জনে।
১ম ঝুড়ির আম ৮ জনকে দেওয়া হয়েছিল।
খ. ৫টি আম পায় ১ জনে
৬০টি আম পায় (৬০ ÷ ৫) জনে বা ১২ জনে
২য় ঝুড়ির আম ১২ জনকে দেওয়া হয়েছিল।
গ. মোট ছিল (৮ + ১২) জন বা ২০ জন লোককে আমগুলো দেওয়া হয়েছিল।
ঘ. ১ম ঝুড়িতে আরও ২০টি আম রাখলে মোট আম হবে (৪০ + ২০)টি বা ৬০টি
৬০টি আম দেওয়া যাবে (৬০ ÷ ৫) জনকে বা ১২ জনকে।
ঙ. ২য় ঝুড়ি থেকে ৩০টি আম সরালে বাকি থাকে
(৬০ – ৩০)টি বা ৩০টি
৩০টি আম দেওয়া যাবে (৩০ ÷ ৫) জনকে
= ৬ জনকে।

