অধ্যায় ১১শঃ সময় | চতুর্থ শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Four(04) Math Book Solution | Chapter Eleven (11) – Time
অধ্যায় ১১শঃ সময়, অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোত্তর
চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ১১ সময় অনুশীলনী প্রশ্নোউত্তর সেই সাথে সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া রয়েছে।
সময় – অনুশীলনী-(১, ২)
১১.১ সময়
১. দিন ও সপ্তাহকে মিনিটে রূপান্তর করঃ
(১) ১ দিন=২৪ ঘন্টা=…………মিনিট
(২) ১ সপ্তাহ=……….=………….=…………মিনিট
সমাধানঃ
(১) আমরা জানি, ১ ঘন্টা=৬০মিনিট
∴ ২৪ ঘন্টা=২৪x৬০ মিনিট=১৪৪০ মিনিট
সুতরাং, ১ দিন=২৪ ঘন্টা=১৪৪০ মিনিট।
(২) আমরা জানি, ১ সপ্তাহ=৭ দিন
=৭x২৪ ঘন্টা
=১৬৮ ঘন্টা
=১৬৮x৬০ মিনিট
=১০০৮০ মিনিট
সুতরাং, ১ সপ্তাহ=৭ দিন=১৬৮ ঘন্টা=১০০৮০ মিনিট
১১.২ অনুশীলনী
১. সেকেন্ডে প্রকাশ করঃ
২ মিনিট = ১২০ সেকেন্ড
১০ মিনিট =_______সেকেন্ড
৪ মিনিট =_______সেকেন্ড
৫ মিনিট =_______সেকেন্ড
১২ মিনিট =_______সেকেন্ড
২০ মিনিট = _______সেকেন্ড
সমাধানঃ
২ মিনিট = ১২০ সেকেন্ড
ব্যাখ্যাঃ
১ মিনিট ৬০ সেকেন্ড
২ মিনিট = ( ৬০×২) ”
= ১২০ সেকেন্ড
১০ মিনিট = ৬০০ সেকেন্ড
ব্যাখ্যাঃ
১ মিনিট ৬০ সেকেন্ড
১০ মিনিট = ( ৬০×১০) ”
= ৬০০ সেকেন্ড
৪ মিনিট = ২৪০ সেকেন্ড
৫ মিনিট = ৩০০ সেকেন্ড
১২ মিনিট = ৭২০ সেকেন্ড
ব্যাখ্যাঃ
১ মিনিট ৬০ সেকেন্ড
১২ মিনিট = (৬০×১২) ”
= ৭২০ সেকেন্ড
২০ মিনিট = ১২০০ সেকেন্ড
ব্যাখ্যাঃ
১ মিনিট ৬০ সেকেন্ড
২০ মিনিট = (৬০×২০) ”
= ১২০ সেকেন্ড
৬ | ০
২ | ০
১২ | ০০
২. দিনে প্রকাশ করঃ
৪৮ ঘন্টা=২ দিন
৭২ ঘন্টা= ? দিন
১২০ ঘন্টা= ? দিন
২ সপ্তাহ= ? দিন
৩ সপ্তাহ= ? দিন
৪ সপ্তাহ= ? দিন
সমাধানঃ
আমরা জানি, ২৪ ঘন্টা=১ দিন এবং ১ সপ্তাহ=৭ দিন
অতএব,
৪৮ ঘন্টা=৪৮ ÷ ২৪=২ দিন
৭২ ঘন্টা=৭২ ÷ ২৪= দিন=৩ দিন
১২০ ঘন্টা=১২০ ÷ ২৪ দিন=৫ দিন
২ সপ্তাহ=২x৭ দিন=১৪ দিন
৩ সপ্তাহ=৩x৭ দিন=২১ দিন
৪ সপ্তাহ=৪x৭=২৮ দিন।
৩. একত্রে যোগ কর এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করঃ
| মিনিট | ঘন্টা এবং মিনিট | |
| ৫০ মিনিট+৩০ মিনিট | ৮০ মিনিট | |
| ৩৫ মিনিট+৩৫ মিনিট | ৭০ মিনিট | |
| ৬০ মিনিট+৮০ মিনিট | ১৪০ মিনিট | |
| ৯০ মিনিট+৪৫ মিনিট | ১৩৫ মিনিট | |
| ১২০ মিনিট+৬০ মিনিট | ১৮০ মিনিট |
সমাধানঃ ছকটি পূরণ করে দেখানো হলো-
| মিনিট | ঘন্টা এবং মিনিট | |
| ৫০ মিনিট+৩০ মিনিট | ৮০ মিনিট | ১ ঘন্টা ২০ মিনিট |
| ৩৫ মিনিট+৩৫ মিনিট | ৭০ মিনিট | ১ ঘন্টা ১০মিনিট |
| ৬০ মিনিট+৮০ মিনিট | ১৪০ মিনিট | ২ ঘন্টা ২০ মিনিট |
| ৯০ মিনিট+৪৫ মিনিট | ১৩৫ মিনিট | ২ ঘন্টা ১৫ মিনিট |
| ১২০ মিনিট+৬০ মিনিট | ১৮০ মিনিট | ৩ ঘন্টা |
৪. সালমার বয়স ১০ বছর ৯ মাস এবং মিটার বয়স ১২ বছর ০ মাস। সালমা ও মিটার বয়সের পার্থক্য কত?
সমাধানঃ
সালমা ও মিতার বয়সের পার্থক্য নির্নয় করতে হলে মিতার বয়স থেকে সালমার বয়স বিয়োগ করতে হবে।
বছর মাস
১২ ০
-১০ ৯
১ ৩
অতএব, সালমা ও মিতার বয়সের পার্থক্য ১ বছর ৩ মাস।
৫। মাসুদা বেগমের ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি ২ মাস ৪ সপ্তাহ ৩ দিনের ছুটি নিলেন। মাসুদা বেগমের আরও কত দিনের ছুটি পাবেন?
সমাধানঃ
পাওনা ছুটি থেকে নেওয়া ছুটি বিয়োগ করিঃ
মাস সপ্তাহ দিন মাস সপ্তাহ দিন
৩ ৩ ১২ ৩ ৪ ৫
২ ৪ ৩>>>>২ ৪ ৩
১ ০ ২
সুতরাং, মাসুদা বেগম আরও ছুটি পাবেন=১ মাস ২ দিন=১x৩০ দিন+২ দিন= ৩২ দিন।
বিকল্পঃ
মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে
= ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিন
= (৩ × ৩০) দিন + (৩ × ৭) দিন + ১২ দিন
= ৯০ দিন + ২১ দিন + ১২ দিন
= ১২৩ দিন
তিনি ছুটি নিলেন = ২ মাস ৪ সপ্তাহ ৩ দিন
= (২×৩০) দিন + (৪×৭) দিন +৩ দিন
= ৬০ দিন + ২৮ দিন + ৩ দিন
= ৯১ দিন
দিন
১২৩
– ৯১
৩২
মাসুদা বেগম আরও ছুটি পাবেন ৩২ দিন
উত্তর : ৩২ দিন।
চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ১১ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
সাধারণ
১. ১ মিনিটে কত সেকেণ্ড?
উত্তর : ৬০ সেকেণ্ড।
২. ১ ঘণ্টায় কত মিনিট?
উত্তর : ৬০ মিনিট।
৩. ২৪ ঘণ্টায় কত দিন?
উত্তর : ১ দিন।
৪. ১ সপ্তাহ = কত দিন?
উত্তর : ৭ দিন।
৫. ১ বছরে কত মাস?
উত্তর : ১২ মাস।
যোগ্যতাভিত্তিক
৬. ১ ঘন্টায় কত সেকেন্ড?
উত্তর : ৩৬০০ সেকেন্ড।
১ ঘণ্টা = ৬০ × ৬০ = ৩৬০০ সেকেন্ড।
৭. ৩ মিনিটে কত সেকেন্ড?
উত্তর : ১৮০ সেকেন্ড।
৩ মিনিট = ৩ × ৬০ = ১৮০ সেকেন্ড।
৮. ৩৬০ সেকেন্ডে কত মিনিট?
উত্তর : ৬ মিনিট।
৩৬০ সেকেন্ড = ৩৬০৬০ = ৬ মিনিট [১ মিনিট = ৬০ সে]
৯. ৪৮ ঘণ্টায় কত দিন?
উত্তর : ২ দিন।
৪৮ ঘণ্টা = ২৪ ঘণ্টা + ২৪ ঘণ্টা
= ১ দিন + ১ দিন = ২ দিন
১০. ২৪০ মিনিটে কত ঘণ্টা?
উত্তর : ২৪০ মিনিট
২৪০ মিনিট = ২৪০৬০ = ৪ ঘণ্টা [১ ঘণ্টা = ৬০ মিনিট]
১১. ৪৯ দিনে কত সপ্তাহ?
উত্তর : ৭ সপ্তাহ।
৪৯ দিন = (৪৯ ৭) = ৭ সপ্তাহ
১২. ২১০ দিনে কত মাস?
উত্তর : ৭ মাস।
২১০ দিন = ২১০৩০ মাস = ৭ মাস [১ মাস = ৩০ দিন]
১৩. ৮ দিন ১৩ ঘণ্টার সাথে ২ দিন ৫ ঘণ্টা যোগ করলে কত হবে?
উত্তর : ১০ দিন ১৮ ঘণ্টা।
১৪. ৩ ঘণ্টা ১৫ মিনিটে কত মিনিট?
উত্তর : ১৯৫ মিনিট।
৩ ঘণ্টা + ১৫ মিনিট
= ( ৩ × ৬০) মিনিট + ১৫ মিনিট
= ১৮০ মিনিট + ১৫ মিনিট
= ১৯৫ মিনিট
চতুর্থ শ্রেণির গণিত অধ্যায় ১১ কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর (যোগ্যতাভিত্তিক)
১। মাসুদা বেগমের ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি ২ মাস ৪ সপ্তাহ ৩ দিনের ছুটি নিলেন।
(১ মাস = ৩০ দিন)
(ক) মাসুদা বেগমের ছুটি পাওয়া সময়কে মাস ও দিনে প্রকাশ কর।
(খ) মাসুদা বেগমের ছুটি নেয়ার সময়কে মাস ও দিনে প্রকাশ কর।
(গ) তিনি আরও কত মাস ও দিন ছুটি নিতে পারবেন?
(ঘ) মাসুদা বেগমের অবশিষ্ট ছুটির সময়কে ঘণ্টায় রূপান্তর কর।
সমাধানঃ
(ক) মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে
= ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিন
= ৩ মাস + (৩ × ৭) দিন + ১২ দিন
= ৩ মাস + ২১ দিন + ১২ দিন
= ৩ মাস + ৩৩ দিন
= ৩ মাস + ১ মাস + ৩ দিন
= ৪ মাস ৩ দিন
(খ) তিনি ছুটি নিলেন = ২ মাস ৪ সপ্তাহ ৩ দিন
= ২ মাস + (৪ × ৭) দিন + ৩ দিন
= ২ মাস + ২৮ দিন + ৩ দিন
= ২ মাস + ৩১ দিন
= ২ মাস + ১ মাস + ১ দিন
= ৩ মাস ১ দিন
(গ) মাস দিন
৪ ৩
৩ ১
১ ২
মাসুদা বেগম আরও ছুটি পাবেন ১ মাস ২ দিন
(ঘ) মাসুদা বেগমের অবশিষ্ট ছুটি হলো ১ মাস ২ দিন।
১ মাস ২ দিন = ৩০ দিন + ২ দিন
= ৩২ দিন
= (৩২ × ২৪) ঘণ্টা
[১ দিন = ২৪ ঘণ্টা]
= ৭৬৮ ঘণ্টা

